মাদারীপুরে গ্রামীণফোন মেগা ক্যাম্পেইন ‘দুরন্ত’ এর পুরস্কার বিতরণ
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বিক্রেতাদের মধ্যে গ্রামীণফোন মেগা ক্যাম্পেইন ‘দুরন্ত’ এর পুরস্কার বিতরণ বুধবার সকালে অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বের পুরস্কার বিতরণ উৎসবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সামসুল আলম নান্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত গ্রামীণ ফোনের স্পেসিয়ালিস্ট নাজমিন নেসা, শংকর প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ।



