মানিকগঞ্জে ছাদ থেকে লাফিয়ে কিশোরীর আত্মহত্যা
মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জ পৌরসভা এলাকার শহীদ রফিক সড়কের একটি তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে করেছে নিশানুল কবিতা (১৬) নামে এক কিশোরী। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কবিতা ওই এলাকার জহির আমিন সিদ্দিকির মেয়ে। মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস.আই) আল মামুন বলেন, মরাদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।



