Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানিকগঞ্জে যুবককে জবাই করে হত্যা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আটকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঢাকার নবাবগঞ্জ উপজেলার উত্তরবালুখণ্ড গ্রামের আছমত আলী খানের পুত্র রাজিব খান (৩২)।
প্রত্যক্ষদর্শী সজিব হোসেন জানান, রবাইটা গ্রামের শেষে আটকাহনিয়া এলাকায় রাস্তার মধ্যে কয়েকজন মিলে রাজিব নামের এক যুবককে এলোপাতাড়ি কোপাতে থাকে। সন্ত্রাসীদের কোপে রাজিবের মাথার মগজ বের হয়ে আসে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে তারা রাজিবের পায়ের রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করে। এ সময় সন্ত্রাসীরা প্রত্যক্ষদর্শী সজিবকে দেখে ফেললে ধাওয়া দিয়ে তাকে মারধর করতে থাকে। এসময় সজিবের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী সজিবকে উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহত সজিব চারিগ্রামের মজিবর রহমান দেওয়ানের ছেলে।
সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, নিহত রাজিবকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। নিহতের বিষয়ে কোন কিছু জানতে পারি নি। লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.