মানুষের এখন কথা বলারও অধিকার নেই : এরশাদ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: মানুষ এখন কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে বুঝতেই পারছেনা কিভাবে সেই অধিকারটা আদায় করবে। দেশে এখন চলার স্বাধীনতা নেই চলাফেরা করার ও সুযোগ নেই, ঘর থেকে বের হওয়া যায় না, ঘর থেকে বের হতে ভয় পান। মানুষের জানমালের নিরাপত্তা নেই। উন্মুক্ত লেখারও সুযোগ নেই ২ শত গজ পরপর পুলিশের চেক পোষ্ট বসিয়ে নিরাপত্তার বেষ্টনী তৈরী করা হয়েছে গনতন্ত্রের রুপতো আপনারা দেখছেন, দেশে এখন গণতন্ত্র নেই সকল অধিকার বর্তমান আওয়ামীলীগ সরকার কেড়ে নিয়েছে। জাতীয়পার্টির নড়াইল জেলা সম্মেলন উপলক্ষ্যে দীর্ঘ ২৭ বছর পরে রোববার (২২ নভেম্বর) দুপুরে নড়াইল শিল্পকলা একাডেমীর নজরুল মঞ্চে রাজনৈতিক কর্মসূচীতে এসে সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইস মোহাম্মদ এরশাদ বলেন।তিনি নড়াইলের মানুষদে বলেন দির্ঘদিন পর আমার নিজের হাতের করা এইজেলায় এসে আমার অত্যান্ত ভালো লাগছে। বিগত জোট সরকারের উদ্দ্যোশে বলেন, আমাকে সাড়ে তিন বছর নির্জন জেল খানায় রেখে মেরে ফেলতে চেয়ে ছিলেন। আল্লাহ অত্যাচারিকে পছন্দ করেন না। যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিলো তারা আজ কোথায়। যুদ্ধাপরাধীদের রায় সম্পর্কে তিনি আরো বলেন, আদালত যে রায় দিয়েছে আমি যে রায়ের ব্যাপারে শ্রদ্ধাশীল।জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শরীফ মুনির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির রাখেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা,সুনীল কুমার রায়,মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়ার যুগ্ম মহাসচিব এ্যাডঃ রেজাউল রহমান ভূইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ অশোক কুমার ঘোষ, এ্যাডঃ খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, প্রমূখ।প্রথম অধিবেশন শেষে শরীফ মুনির হোসেনকে সভাপতি ও এ্যাডঃ খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে সাধারন সম্পাদক করে জাতীয় পার্টির নড়াইল জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।



