Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতাকে হত্যার হুমকীর প্রতিবাদে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

Kurigram AL Press Conference photo 24.04.16শাহ্ আলম, কুড়িগ্রাম: উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজকে হত্যার হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ।
রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উমর ফারুক মঙ্গা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামীম সরকার ও সাধারণ সম্পাদক কাজল।
মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ লিখিত বক্তব্যে বলেন, দুর্গাপুর ইউনিয়নে তৃনমুল আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সাঈদ গত ১৯ এপ্রিল রাত এগারোটায় মোবাইল ফোনে তাকে পুড়িয়ে মারার হুমকীসহ অকথ্য ভাষায় গালিগালাজ দেয়। তিনি আরো বলেন সাইফুল ইসলাম সাঈদ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের কোন পদে না থাকলেও টাকার বিনিময়ে তৃনমুল আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নিজেকে ক্ষমতাবান মনে করছেন ও হত্যার হুমকী দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বলে জানান তিনি।
উল্লেখ্য ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ আওয়ামীলীগের সমর্থন প্রার্থী ছিলেন। কিন্তু তৃনমুল আওয়ামীলীগ বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদকে মনোনয়ন দেয়।

Leave A Reply

Your email address will not be published.