মুন্সীগঞ্জের শেখরনগরে মধুমতি ব্যাংকের ১৭তম শাখার উদ্বোধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে মধুমতি ব্যাংকের ১৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় শেখরনগর বাজারে একটি ভবনে ব্যাকটির নতুন শাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ । ব্যাংকটির নির্বাহী পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান,সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন,রাংবাহাদুর শ্রীনাথ ইন্সিস্টিউশন এর সভাপতি আনোয়র হোসেন বেলু, শেখর নগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শেখ আমজাদ হোসেন,রাজানগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রিয়াজ চৌধুরীসহ আরো অনেকে। পরে ব্যাংটির নতুর এই শাখার কার্যক্রম পরিদর্শন করেন আগত অতিথি বৃন্দ।



