মুন্সীগঞ্জে ডোহরী-গৌরগঞ্জ খালে চলছে অবৈধ বালু উত্তোলন
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ডোহরী গৌরগঞ্জ খালে চলছে অবৈধ ড্রেজিংয়ের মহা উৎসব। কয়েকটি স্থানে জেলা আওয়ামীলীগ নেতার স্যালক আনোয়ার হোসেন আনু ও মামুন দেওয়ান নামের ২ প্রভাবশালী নিজেদের মত যে ভাবে পারছে কেটে নিচ্ছে বালু । এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ঘরবাড়ী বিলিন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে খাল পাড়ের মানুষ গুলো।
সরেজমিন ঘুরে দেখা গেছে,লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের বড়মোকাম বাজার সংলগ্ন জেলা আওয়ামীলীগ নেতার ভগ্নিপতি বালুদূস্যু আনোয়ার হোসেন আনু ও খিদির পাড়া ইউনিয়নের ক্ষেতেপাড়া (বালিগাঁও বাজার ) সংলগ্ন মামুন দেওয়ান নামের দুই প্রভাবশালী খালের লৌহজং পারে সেলো ইঞ্জিন চালিত ড্রেজার দিয়ে কেটে সাবার করে দিচ্ছে পলিমাটি। যার কোন সরকারী অনুমতি নেই । মানা হচ্ছে কোন নিয়মনীতি। যে যেভাবে পারছে কেটে নিচ্ছে বালু। এতে করে খালের তীরবর্তী বসতবাড়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পড়ছে হুমকির মুখে। যা দেখার কেউ নেই। এ যেন হড়িলুটের খেলা ।
স্থানীয় ক্ষতিগ্রস্থ খালের পারের লোকজন জানান, বিগত কয়েক মাস ধরে প্রভাবশালীরা যেভাবে পারছে কেটে নিচ্ছে বালু। কোন নিয়মনিতি মানছে না। নেই সরকারী কোন কাগজপত্র। অথচ প্রশাসনের চোখের সামনেই চলছে এই হড়িলুট। বাঁধা দিলে দেয়া হয় বিভিন্ন প্রাননাশের হুমকি । প্রশাসনের কর্মকর্তাদের একাধিক বার অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
বালুদস্যুদের কাছে অবৈধ ড্রেজিং এর বিষয়ে জানতে একাধিক বার তাদের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।
অবৈধ ড্রেজিং কারীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়া হবে দাবী করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, এখানে বালুকাটার ইজারাদেয়া হয়নি অতএব সরকারী কোন অনুমতি তাদের নেই । এসব অবৈধ ড্রেজিং কারীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।
এসব অবৈধ ড্রেজিংকারী বালুদূস্যদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে এমন দাবী খাল পাড়ের মানুষের।



