Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুরগি মারা যাওয়ার জের শরীয়তপুরে সংঘর্ষ, আহত ২৫

শরীয়তপুর প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর গ্রামে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে সংঘর্ষে দু’পক্ষের ২৫ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় পাঁচটি বসত ঘর ও একটি দোকান ঘর ভাঙচুর করা হয়েছে।
শরীয়তপুর সদর থানা সূত্র জানায়, সদর উপজেলার কাশিপুর গ্রামের কৃষক মান্নান মাল, গম ক্ষেতে ইঁদুরের উৎপাত বন্ধ করতে কীটনাশক প্রয়োগ করে। সেই কীটনাশক খেয়ে প্রতিবেশি রুহুল আমীন মোল্যার ৮-১০টি মুরগী মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রামবাসী বিষয়টি মীমাংসা করার জন্য মঙ্গলবার শালিশ বৈঠকের আয়োজন করে। সেখানে কথা কাটাকাটি হলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দু’পক্ষের ২৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় পাঁচটি বসত ঘর ও একটি দোকান ঘর ভাঙচুর করা হয়েছে। মান্নান মাল বলেন, আমার গম ক্ষেতের কীটনাশক খেয়ে কয়েকটি মুরগি মারা যাওয়ায় গ্রামবাসীর অনুরোধে জরিমানা দিতে রাজি হয়েছিলাম। তারপরও রুহুল আমীন মোল্যা আমাদের উপর হামলা করেছে। রুহুল আমীন মোল্যা বলেন, অন্যায়ভাবে মান্নান মাল জমির চারপাশে কীটনাশক প্রয়োগ করেছে। এতে আমার ১০টি মুরগি মারা গেছে। গ্রামবাসী জরিমানা দিতে বললে সে আমার লোকের উপর হামলা চালায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.