Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের মিঠাপুকুরে নদী থেকে লাশ উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে আখিরা নদীর দুর্গাপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আখিরা নদীর দুর্গাপুর এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশটি নদীতে ফেলা হয়। পরে সেটি ভাসতে ভাসতে ওই এলাকায় আসে। স্থানীয়রা কেউ লাশটি সনাক্ত করতে পারেননি। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.