Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে আলোকিত সময় এর প্রথম বর্ষপূর্তিতে ইফতার ও কেককাটা অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি:‘স্বপ্নযাত্রায় বাংলাদেশ’ শ্লোগানে শুরু করে তারুণ্য নির্ভর দৈনিক আলোকিত সময় এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে কেককাটা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো রোববার।
রংপুর ব্যুরো অফিসের আয়োজনে মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কেটে উদ্বোধন করেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক আখিরার সম্পাদক মাসুদ উর রহমান মিলু। পত্রিকাটির রংপুর ব্যুরো প্রধান ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক চঞ্চল মাহমুদ, বিশিষ্ট নাট্যকার অভিনেতা ও নির্মাতা এম এ মজিদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী সরকার মাজহারুল মান্নান, চ্যানেল টুয়েন্টিফোরের রংপুর অফিসের স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, এশিয়ান টেলিভিশনের রংপুর অফিসের স্টাফ রিপোর্টার বাদশাহ ওসমানী, রংপুরের খবর ডটকমের প্রকাশক ফেরদৌস হাসান রাসেল, আলোকিত সময় এর রংপুর প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন, পীরগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন মন্ডল, পীরগাছা প্রতিনিধি এমদাদুল হক সরকার, কালিগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কেককাটার পর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে সকলের সম্মৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেন সাংবাদিক চঞ্চল মাহমুদ। বর্ষপুর্তি অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্য, সাংস্কৃতিক কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.