Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

রংপুর সদরের পালিচড়া একরামিয়াও খান চোধুরী দাখিল মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মিছিল করে এলাকাবাসি।
রংপুর সদরের পালিচড়া একরামিয়াও খান চোধুরী দাখিল মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মিছিল করে এলাকাবাসি।

হাসান আল সাকিব, রংপুর: রংপুরের সদর উপজেলার পালিচড়া একরামিয়াও খান চোধুরী দাখিল মাদ্রাসা সুপারের দূনীতি, নিয়োগ বানিজ্য ও জাল সাটিফিকেট দিয়ে চাকুরী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মাদ্রাসা সুপারকে প্রত্যাহরের দাবিতে সোমবার দুপুরে পালিচড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসার সামনে মানববন্ধন সমাবেশ করে।
এসময় বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসা সুপার আমজাদ হোসেন জামাতের গুপ্তচর ও জামাত শিবিরের প্রশ্রয়দাতা এবং জাল সনদ দিয়ে মাদ্রাসার সুপার হয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে একাধিকবার অভিযোগ করলেও তদন্তের নামে টালবাহানা করছে প্রশাসন। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে সুপারের প্রতাহার দাবি করেন এলাকাবাসি।

Leave A Reply

Your email address will not be published.