রংপুরে ১০ ধর্মযাজককে হত্যার হুমকি দিয়ে চিঠি
রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার ব্যাপটিস্ট চার্চের প্রধান ধর্মযাজক বার্নাবাসসহ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।
প্রধান ধর্মযাজক বার্নাবাস জানান, চিঠিটি ডাকযোগে এসেছে। প্রেরকের নাম অতুল রায় উত্তরপাড়া দিনাজপুর লেখা আছে। চিঠিতে তারসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, কারা কেন তাদের এভাবে হুমকি দিয়ে চিঠি দিয়েছে তা তারা বুঝতে পারছেন না। চিঠি পাওয়ার পর থেকে তারা আতঙ্কিত। এ ব্যাপারে কোতোয়ালি থানায় ফোন করে জানানো হয়েছে। বিকেলে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে বলেও তিনি জানান।
কোতোয়িাল থানার ওসি কাদের জিলানী হুমকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, চার্চে পুলিশ মোতায়েন করা হয়েছে।



