Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে ৩ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৯

গ্রেফতাররংপুর প্রতিনিধি: রংপুরের নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলায় ৩ জামায়াত কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে রংপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের পীরগাছা উপজেলার পুর্বদেবু গ্রামের মৃত্য রেনু মিয়ার ছেলে জামায়াত কর্মী মহর আলী (৪৫) ঘগয়া গ্রামের মনছুর আলী ছেলে মাসুদ রানা (৩৫), পশ্চিম বব্রয়া গ্রামের এমদাদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩২)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি)বি-সার্কেল মো.সাইফুর রহমান বলেন, রংপুর জেলার ৮ থানায় অভিযান চালিয়ে জামায়াতে ৩ কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.