রংপুর পীরগঞ্জে বিশেষ আভিযানে মাদক সম্রাট-সম্রাজ্ঞীসহ গ্রেফতার-৬
পীরগঞ্জ প্রতিনিধি:
জুয়া মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানকারী পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেনের নির্দেশে এসআই আনোয়ার হোসেন, এসআই রায়হানুল রাজদুলাল ,এএসআই মিলন এবং মাযহারুল ইসলামের সমন্বয়ে সাড়াশী অভিযানে গতকাল গভীর রাতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা হতে মাদক ব্যবসায় জড়িত ৪ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল পীরগঞ্জ থানার পেইন্ডিং মামলা নং ২৩, ১৯৯০ মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯/১ টেবিলের ১/ক, ৩/ক ও ৯/ক ধারার আসামী সদর ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের মৃত হামিদ মিয়ার পুত্র মাদক সম্রাট রবিউল ইসলাম মিন্টু ওরফে বাবা মিন্টু (২৫) কে ১৫ পিচ ইয়াবাসহ এবং মদনখালি ইউনিয়নের ঠাকুরদাশ লক্ষীপুর হতে মাদক ব্যবসায়ী সুজনের স্ত্রী মাদক স¤্রাজ্ঞী রিনা বেগম (২৫) কে ৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে বড়দরগাহ ইউনিয়নের ডাসাঁর পাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র মাহবুল (২১), মোহসীন মিয়ার পুত্র নয়ন মিয়া (২৫), কায়েম সরকারের পুত্র সাদ্দাম হোসেন (২০) এবং অসীম মিয়ার পুত্র মোশরেকুল (২২) কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট এটিএম জিয়াউল ইসলাম ৪ জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত মাদক সম্রাট ও স¤্রাজ্ঞীকে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।



