Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে সন্তানের সন্ধান পেতে বাবার আকুতি

lakshmipur-pic-2রুবেল হোসেন,লক্ষীপুর: লক্ষীপুরের ডা. ইকবাল মাহমুদ অপহরণের ১১ দিনেও সন্ধান না পাওয়ায় উদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবাল। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের পুলিশ ফাঁড়ি এলাকায় মাদারল্যান্ড হাসপাতালে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডা. ইকবালের বাবা লক্ষীপুর জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম, মা শামিম আরা আলম, স্ত্রী সোহাদা ইয়াসমিন, ছেলে আরমান আহসান আনজ (৮) ও মেয়ে আয়েশা (৩)।
তার পিতা লক্ষীপুর জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম
সংবাদ সম্মেলনে বলেন, ১৪ অক্টোবর (শুক্রবার) রাতে ডা. ইকবাল মাহমুদ লক্ষীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। শনিবার ভোর রাত ৩টার দিকে ঢাকার সাইন্স ল্যাবরেটরী এলাকায় বাস থেকে নামলে ওই স্থানে থাকা একটি সাদা মাইক্রোবাসে করে তাকে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায়। অপহরণের ১১দিনেও সন্ধান না পাওয়ায় ছেলেকে ফিরে পেতে সরকারের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
ডা. ইকবাল মাহমুদ লক্ষীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলমের ছেলে। সে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস ও ২৮তম বিসিএস এ উত্তীর্ন হয়ে ল²ীপুর সদর হাসপাতালে চাকরিতে যোগদান করেন। তিনি মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.