লক্ষ্মীপুরে তনু হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানবন্ধন
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ল²ীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর টেকনিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে লক্ষ্মীপুর রামগতি সড়কে (আবিরনগর) টি.এস.সি এলাকায় ঘন্ট্যাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, তনু হত্যার দূষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির জোর দাবি জানান। প্রসঙ্গত, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার একটি কালভার্টের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর (২২) মরদেহ উদ্ধার করা হয়।



