লালমনিরহাটের দুইটিতেই আ’লীগ প্রার্থী মেয়র নির্বাচিত
বাবলু মিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শমশের আলী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
০৯ টি কেন্দ্রের ফলাফলে ৭১৪৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ কে মোস্তফা সানাউজ্জামান ওপেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪,১২৪ ভোট। বুধবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে লালমনিরহাট সদরে আ’লীগ প্রার্থী রিয়াজুল ইসলাম ১৪৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।



