Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শিবালয়ে জমি নিয়ে বিরোধে হুমকির অভিযোগ

শিবালয় প্রতিনিধি:
শিবালয় উপজেলার মানিকনগর মৌজার একখণ্ড নালিশি ভূমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও একপক্ষ তা ভঙ্গ করার প্রয়াস চালাচ্ছে। তারা প্রতিপক্ষকে নানা হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিবালয় থানার এএসআই মো. আমির হামজা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মতে নোটিশ জারি করেছেন।
এএসআই আমির হামজা জানান, বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী শান্তি ও স্থিতি অবস্থা বজায় রাখার জন্য ফৌঃ কাঃবিঃ ১৪৪ ধারা মতে নোটিশ জারি করা হয়েছে।
জানা গেছে, এ উপজেলার উত্তর ভাকলা গ্রামের মো. আমজাদ আলী মানিকগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন। মামলার বিবাদী পক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে বাদীপক্ষ ও তার লোকজনদের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। বিষয়টি তদন্ত কর্মকর্তা এএসআই আমির হামজাকে জ্ঞাত করলে তিনি বিবাদীপক্ষকে শাসিয়ে আসেন এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার প্রয়াস থেকে বিরত থাকার নির্দেশ দেন। তথাপিও বাদীপক্ষ বিবাদীদের ভয়ে আতঙ্কিত। তারা বিষয়টির স্থায়ী সমাধান কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.