Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ৪ উপজেলার ২৯টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত; আনসার-ভিডিপি মোতায়েন

মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর:
রংপুরের মিঠাপুকুরসহ ৪ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের ২৯টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা বিধানে ৩৪৮ জন আনসার-ভিডিপি মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো হলো রংপুরের পীরগঞ্জের মাদারগঞ্জ, খেজমতপুর, বিশ মাইল, ফতেপুর বাসস্ট্যান্ড, ভেন্ডাবাড়ী সড়কে চাতাল বাজার, রসুলপুর, মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী, আল-ফারুক ইন্সটিটিউট, উপজেলা পরিষদ গেট, হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়, জায়গীর বাসস্ট্যান্ড, বৈরাগীগঞ্জ, বেগম রোকেয়া স্মৃতি গেট, বাতাসন ফতেপুর, গড়ের মাথা, রংপুর সদরের মর্ডান মোড়, ধান গবেষণা কেন্দ্র, দর্শনা শুটকির মোড়, হাসনা বাজার, হাজির হাট, ঢাকা-কুড়িগ্রাম রোডের মাহিগঞ্জ সাতমাথা, কাউনিয়া উপজেলার তিস্তা ব্রিজ, ভেলু পাড়া, মীরবাগ, ঢাকা-দিনাজপুর রোডের বিশ মেগাওয়াট বিদুৎ কেন্দ্র, পাগলাপীর পল্লী বিদুৎ, তারাগঞ্জ উপজেলার বাছুর বান্দা ও চুনিয়া পাড়া।
উল্লিখিত প্রতিটি পয়েন্টে একজন আনছার পিসি’র নেতৃত্বে ৪ জন করে মোট ১২ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। গত কয়দিনের তুলনায় গত কাল শনিবার দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বেশি করতে দেখা গেছে।

Leave A Reply

Your email address will not be published.