Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শ্রীপুরে ৩০ ফুট গর্তে পড়ে শ্রমিকের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি, শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পার্শ্ব থেকে শনিবার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ ফুট গর্তের নিচে মাটির চাপায় নিহত শ্রমিক সাইদুল (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার মাওনা বাজার এলাকার জালালের বাড়ির নল কূপের ফেটে যাওয়া পাইপ উত্তোলন করতে কূপ খননের কাজ নেয় সাইদুল, মিলন ও আহসান নামক তিন শ্রমিক। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ৩০ ফুট কূপ খনন করে উঠে আসার সময় সাইদুল মাটির চাপায় পড়ে।
ফায়ার সার্ভিস শ্রীপুরের স্টেশন অফিসার তাশাররফ হোসেন জানান, বিকাল পাঁচটা থেকে ওই কূপের পার্শ্ব দিয়ে বোরিং করে উদ্ধার কাজ শুরু হয়। টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়ে সমপরিমাণ বোরিং করে রাত ৯টায় চাপা পড়া শ্রমিকের মৃত দেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার ওসি মহসিন-উল কাদির জানান, অর্থের দ্বারা প্রলুদ্ধ করে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার অপরাধে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত শ্রমিক জামালপুর জেলার রনরামপুর গ্রামের আ. রশিদের পুত্র।

Leave A Reply

Your email address will not be published.