সন্দ্বীপে নির্বাচনী সহিংসতায় নিহত ৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের দ্বীপ উপজেলা সদ্বীপে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় দুই পক্ষে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন- সানাউল্লাহ, জামাল উদ্দিন এবং মো. ইব্রাহিম। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ ৭ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ নম্বর বাউরিয়া ইউনিয়নে ২ মেম্বার পদপ্রার্থীর সমর্থকরা বিকাল সাড়ে ৪টায় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।গুলিতে তিনজন নিহত হন। এ ঘটনায় এক কনস্টেবলসহ আরো ৭ জন আহত হয়েছেন।। এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন হলেও উত্তেজনা বিরাজ করছে। ঘটনায় তাদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে সদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে গেছে । সদ্বীপ থানা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়- পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



