সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আটোয়ারীতে প্রেস ব্রিফিং
আটোয়ারী প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ের উদ্দ্যেশে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় পরিষদের কনফারেন্স রুমে বুধবার সকালে প্রেস বিফিং শুরু হয়। এতে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, জেলা তথ্য অফিসার মো: সোহেল মিয়া, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মো: আনিসুর রহমান, সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারন সম্পাদক মনোজ রায় হিরু, সহ: সম্পাদক মো: হাসিবুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী প্রমূখ। প্রেস ব্রিফিং এ বক্তারা বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ ভাবনার সঠিক চিত্র গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জনগণের দৌড় গোরায় পৌঁছানোর আহবান জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।



