Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সরাইলে নিরাপদসড়ক পারাপার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সরাইল প্রতিনিধি, ব্রহ্মণবাড়িয়া:
গত বৃহস্পতিবার সরাইল উপজেলার শাহবাজপুরে নিরাপদে সড়ক পারাপারে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের সচেতন করার জন্য এক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কুলের পনের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয়রা অংশ নেয়। পথচলা, রাস্তা পারহওয়া, রাতে রাস্তা চলাচল, শিশুদের ক্ষেত্রে সড়ক ব্যবহার, রাস্তা থেকে দূরে খেলাধুলা করা, যানবাহনে উঠানামা, চলন্ত গাড়িতে বসার নিয়ম-কানুন, গাড়িতে না ঘুমানো ইত্যাদি বিষয়ে এ কর্মশালায় প্রশিক্ষণ দেয়া হয়। পরে ১২০ জন প্রতিযোগীর অংশগ্রহণে এ সংক্রান্ত এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা দশজনকে পুরস্কৃত করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. বিল্লাল মিয়া, সাংবাদিক আলী আজম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের সোশ্যাল কমিউনিকেটর জিএম রেজা সুমন, ভৈরব ব্র্যাকের যোগাযোগকর্মী মো. আবুল বাশার, সরাইল ব্র্যাকের যোগাযোগকর্মী মো. আনোয়ার হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.