সিরাজদিখানে পুকুরের মাটি চাপা পড়ে ১ ব্যাক্তির মৃত্যূ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সিরাজদিখান উপজেলার শেখেরনগর ইউনিয়নের উত্তর পাউসার গ্রামে পুকুরের পানি সেঁেচ মাছ ধরতে গিয়ে মাটি চাপা পড়ে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যূ হয়েছে। প্রায় ২০ ঘন্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ হতে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় নিহতের লাশ উদ্ধার করেছে স্থাণীয় জনগন।
জানাগেছে, ওই গ্রামের মফসের হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৪৫) গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় তার বাড়ির পাশের একটি পুকুর সেচে মাছ ধরতে যায়। এ সময় ওই পুকুরের পাশের আরেকটি পুকুরের বাধ ভেঙ্গে মাটি এসে মোশারফকে চাপা দিলে সে মাটির নিচে পরে নিখোঁজ হয়। পরে স্থাণীয় জনগন ওই পুকুরের পানি সেচেঁ কোদাল, খুন্তি দিয়ে মাটি কেটে ২১ ঘন্টা চেষ্টা চালিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের এই অপমৃত্যূতে তার বাড়িতে আহাজারী চলছে। নিহতের ২ মেয়ে ও ১ ছেলের চিৎকারে ওই এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়েছে। ব্যাতিক্রর্মী পুকুরে মাটি চাপার খবর শুনে ওই এলাকার হাজার হাজার লোক নিহতের বাড়িতে ভিড় জমাচ্ছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।



