সিরাজদিখানে ৫ ডাকাত আটক; ৬ পুলিশ আহত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া সড়কের নিমতলা চালতিপাড়া নামক স্থানে রবিবার ভোর ৫ টায় পুলিশ-ডাকাত সংঘর্ষে শ্রীনগর সার্কেল এএসপিসহ ৬ পুলিশ আহত। ৫ ডাকাত আটক হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার চালতিপাড়া কলাবাগানে ভোররাত ৪ টা থেকে সকাল ৭টা পর্যন্ত পুলিশ-ডাকাত সংঘর্ষ হয়। পরে জনতার সহযোগীতায় ৫ ডাকাতকে আটক করতে পুলিশ সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র রাম দা, চাপাতি ও ধারালো ছোড়া উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ ডাকাতদের আটক করতে গেলে ১৭ ডাকাতের মধ্যে ১২ জন পালিয়ে যায়। এরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। আহত হয়েছেন শ্রীনগর সার্কেল এএসপি মো. সামসুজ্জামান, সিরাজদিখান থানার ওসি তদন্ত জিল্লুর রহমান, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, এস আই সুব্রত, এসআই হানিফ ও এস আই জিহাদুল।
জেলা পুলিশ সুপার বিপলব বিজয় তালুকদার জানান, তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় আপাদত গোপন রাখা হচ্ছে। সিরাজদিখান থানা পরিদর্শনে এস জেলা পুলিশ সুপার সাংবাদিকদের এ কথা বলেন।
শ্রীনগর সার্কেল এএসপি মো. সামসুজ্জামান জানান, গত কয়েকদিনে ডাকাতের উপদ্রব বৃদ্ধিপায়। কয়েক রাত ধরে আমাদের ঘুম নেই। আগের রাতে শ্রীনগরে এক ডাকাতকে আটক করতে সক্ষম হই। তবে আজ ৫ ডাকাতকে আটকের কৃতিত্ব সিরাজদিখান থানা পুলিশের। আমিসহ ৬ জন পুলিশ আহত হয়েছে।



