Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাকিমপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

HILI (dinajpur) new-1লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় সোমবার দিনাজপুরের হাকিমপুরে দৈনিক যায়াযায় দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে সকাল ১০ টায় হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত কেক কেটে এর উদ্ভোধন করেন। এরপর দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি রমেন বসাকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করে মেয়র জামিল হোসেন চলন্ত , ওসি (তদন্ত) ইমরানুল কবির, আ.লীগ নেতা সোহরাব হোসেন মল্লিক প্রতাব, মুক্তিযোদ্ধা শামছুল আলম, হাকিমপুর রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আজিজ, হাকিমপুর রিপোটার্স ক্লাবের সহ-সাধারন সম্পাদক মো. লুৎফর রহমান, মুসা মিয়া প্রমুখ। শেষে সিঅ্যান্ডএফ কার্যালয়েল সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে হিলি স্থল বন্দরের সড়কগুল প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.