মোহাম্মদ হাসিম উদ্দিন দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে কাকড়া বাড়ি সার্বজনীন সনাতন মন্দির বারোয়ারি ভবনের উদ্বোধন করা হয়েছে। ৭ই অক্টোবর দুপুর ২ টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কাকড়া বাড়ি সার্বজনীন সনাতন মন্দিরের বারোয়ারি ভবনের উদ্বোধন করেন এ আরও ছয় আসনে জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি। এসময় আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ,হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহারাফ হোসেন মল্লিক প্রতাব, হাকিমপুর পৌর আওয়ামী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, হাকিমপুর পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, সহ অনেকে উপস্থিত ছিলেন।



