Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাকিমপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের মতবিনিময়

hilli-pressclub-motobinimoy-newsহাকিমপুরে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন দৈনিক বজ্রশক্তির রংপুর ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম।

লুৎফর রহমান, হাকিমপুর: দিনাজপুরের হাকিমপুর ও নাবাবগঞ্জ উপজেলার সাংবাদিকদের নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণমাধ্যমের করণীয় শীর্ষক এক মতবিনিময় করেছে হেযবুত তওহীদ। গতকাল সোমবার বিকেল ৫ টায় হিলিস্থল বন্দরস্থ সাপ্তাহিক হিলিবার্তার কার্যালয়ে হেযবুত তওহীদের দিনাজপুর দক্ষিন এর আমির মো. হাছিম উদ্দীনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের নিঃস্বার্থভাবে জাতীয় ঐক্যগঠনে ভুমিকা রাখার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ সদস্য ও দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক হিলিবার্তার সম্পাদক, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাভিশনের হিলিস্থল বন্দও প্রতিনিধি মো. মুরাদ ইসলাম কবির, সময় টেলিভিশন প্রতিনিধি শফিকুল ইসলাম, ইন্ডিপেনডেন্ট চ্যানেলের প্রতিনিধি সাজ্জাদ হোসেন, নাবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন, সাংবাদিক হালিম আল রাজী, দৈনিক বজ্রশক্তির সাংবাদিক লুৎফর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.