হাতীবান্ধাকে স্কাউটস্ উপজেলা ঘোষনা
জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধাকে স্কাউটস্ উপজেলা ঘোষনা করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা এস এস হাইস্কুল মাঠে উপজেলা স্কাউটের আয়োজনে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি মোতাহার হোসেন এমপি এ ঘোষনা দেন। ”স্কাউট হোক সুন্দর সমাজ বিনির্মানের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার। স্কাউসটের উপজেলা সভাপতি ও ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, স্কাউটসের উপজেলা সম্পাদক মনজুর হোসেন মজনু প্রমুখ। এ ঘোষনার মধ্যদিয়ে উপজেলার স্কাউটসের সদস্যরা প্রতিজ্ঞা করলেন যে, তারা তাদের সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্য পালন করবে, প্রতিদিন কারো না কারো উপকার করবে, দেশের আইন মেনে চলতে যথাসাধ্য চেষ্টা করবে। এছাড়্ওা তারা আরও প্রতিজ্ঞা করেন যে, বড়দের কথা মেনে চলবে এবং নিজেদের খেয়াল মত কিছু করবে না।



