Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভ এসোসিয়েশনের মানববন্ধন

জাহাঙ্গীর আলম রিকো,লালমনিরহাট: সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অধিকার আদায়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভ এসোসিয়েশন (ফারিয়া) বেতন বৈষম্য দুরীকরন সহ ০৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেন।
৫ দফা দাবী আয়ের মধ্যে ছিল, সরকারি নতুন বেতন স্কেল অনুয়ায়ী ৭ম গ্রেডে সমপরিমান বেতন নির্ধারন, বর্তমান দ্রব্যে মূল্যোর সঙ্গে সামঞ্জস্য রেখে টিএডিএ সহ অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান সহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রনয়ন, ফারীয়া সংগঠনকে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিত ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলার ফারীয়া এসোসিয়েশনের সভাপতি তারিফুল হাসান, সাধারন সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ, আঃ মোতালেব প্রমুখ। এই ৫ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত রিপ্রেজেন্টটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর কর্মসূচী অব্যহত থাকবে বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.