১৪ বছর পর অভিভাবক পেল রংপুরের লালকুঠি বিদ্যালয়
রংপুর প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, রংপুরের প্রাচীণ ঐতিহ্যের লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত ছিল। প্রায় ১৪ বছর থেকে এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছে । এখন থেকে বিদ্যালয়টি নতুন অভিভাবক পেল। সকলের মিলিত সহযোগিতায় বিদ্যালয়টিকে এগিয়ে নিতে হবে। তবেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর সুফল পাবে। আমি নিজে পরীক্ষা সম্পন্ন করে একজন যোগ্য অধ্যক্ষ নির্বাচন করেছি। আমি ভাল মানের একটি বিদ্যালয় দেখতে চাই। বৃহস্পতিবার সকালে লালকুঠি বিদ্যালয়ের নতুন অধ্যক্ষ যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরওয়াৎ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল আসিফ শাহরিয়ার, নবনিযুক্ত অধ্যক্ষ মীরবাগ ডিগ্রি মহাবিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রউফ সরকার, গভর্ণিং বডির সদস্য মাহবুব রহমান, সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ সাইফুল ইসলাম প্রমুখ। এরশাদ শিক্ষকদের বিভিন্ন বক্তব্য শোনেন ও বিদ্যালয়টি ঘুরে দেখেন। তিনি আরও বলেন ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে শিক্ষকদের ভুমিকা অনেক একজন মেধাবি শিক্ষক দিতে পারে অনেক কিছু এবং জ্ঞানের আলো। একজন শিক্ষক শিক্ষিকা নিজের জ্ঞান অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে তা বিলিয়ে দিতে হবে তাহলে আমাদের সন্তানরা মেধাবি হতে পারে শিক্ষকদের অনেক দায়ত্ব রয়েছে দেশ ও সমাজের কাছে । এই প্রতিষ্টানে দীর্ঘ ১৪ বছর পর একজন মেধাবি পূণাঙ্গা পদে অধ্যক্ষ দায়ত্ব নিতে যাচ্ছে আজ বিগত সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারা পরিচালিত হয়েছিল এখন কঠিন সময় পেরিয়ে নতুন উদামে এই শিক্ষা প্রতিষ্ঠানেকে এগিয়ে নিতে উন্নয়নের দারপ্রান্তে পৌছে দিতে সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের সহযোগিতা করার জন্য আহবান জানান। এসময় তিনি বিজ্ঞান ল্যাব ও গ্রন্থাগারের বিষয়ে খোজ খবর নেন এবং বিদ্যালয়টির সকল সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে নবনিযুক্ত অধ্যক্ষ আব্দুর রউফ সরকার লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নিকট যোগদান পত্র প্রদান করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত অধ্যক্ষ আব্দুর রউফ সরকার বলেন, রংপুরে শিক্ষার্থীর তুলনায় ভালমানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়টিকে একটি ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করে এ অভাব কিছুটা দুর করার চেষ্টা করা হবে। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


