Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১৫ রুপি শোধ করতে না পারায় দলিত পরিবারকে কুপিয়ে হত্যা

indiaঅনলাইন ডেস্ক: বাকিতে কেনা বিস্কুটের দাম সময়মত পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ভারতের উত্তর প্রদেশে এক দলিত দম্পতিকে কুপিয়ে হত্যা করেছেন দোকানের মালিক।
বৃহস্পতিবার দলিত দম্পতিটি কাজে যাওয়ার সময় দোকানদারের আক্রমণের মুখে পড়ে। তারা বিস্কুটের দাম বাবদ ১৫ রুপি শোধ করতে কিছুদিন সময় চেয়েছিল।
খুনি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে দলিতদের এক সময় অস্পৃশ্য হিসেবে মনে করত উচ্চ বর্ণের হিন্দুরা। বর্ণপ্রথা অনুযায়ী সামাজিকভাবে সর্বনিম্নে এই সম্প্রদায়টির অবস্থান।
গুজরাটে গরুর চামড়া ছাড়ানোকে কেন্দ্র করে দলিতদের ওপর নির্যাতন ও এর প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই উত্তর প্রদেশে এই ঘটনা ঘটল। সূত্র: পিটিআই।

Leave A Reply

Your email address will not be published.