কুড়িগ্রামে জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সমাবেশ উপলেক্ষে বর্ণাঢ্য র্যালী
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সমাবেশ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম পৌর সভা থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে পৌরসভা মিলনায়তনা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ বি-৯ এর সাধারন সম্পাদক শফিউদ্দিন আহম্মেদ, কেন্দ্রিয় কমিটির সদস্য অশক সরকার ও রোবেল আলম মন্ডল। সমাবেশের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের সহস্রাধিক সদস্য ও প্রতিনিধি অংশ গ্রহন করে।