Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

loksmipur-1-735x400
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে মো. শাহজাহান (৩৮) নামের এক লম্পট ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে ক্ষতিগ্রস্থ ওই মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা শেষে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বিকেলে রায়পুর উপজেলার দক্ষিণ-পূর্ব কেরোয়া গ্রামে শিশুটি ধর্ষনের শিকার হয়।
অভিযুক্ত শাহজাহান দক্ষিণ-পূর্ব কেরোয়া গ্রামের ফকির বাড়ির আলি আযমের ছেলে। ক্ষতিগ্রস্ত শিশু কেরোয়া মহিলা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।
ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ছাত্রীর মা জানান, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে লম্পট শাহজাহান তার মেয়েকে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার শুনে ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যাই। থানা থেকে শিশুটিকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসকদের পরমার্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ বিষয় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে ধর্ষক শাহজাহান পলাতক রয়েছে। তাকে ধরতে চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.