Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালপুরে বিয়ের গাড়িতে ডাকাতের হামলায় আহত ৭, আটক ২

বাঘা প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘার পার্শ্ববর্তী লালপুর উপজেলায় বিয়ের টেম্পু গাড়িবহরে ডাকাতের হামলায় ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
লালপুর থানা, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়ীয়া গ্রামের বেলাল প্রামানিকের কন্যা বেলী খাতুনের (১৮) সাথে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়ের শফি সরকারের পুত্র দুবাই প্রবাসী আজমল হোসেনের (২৫) বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কন্যার বাবার বাড়ি থেকে বরের গাড়ি বহর ঈশ্বরদীর এয়ারপোর্ট মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। বাঁশবাড়ীয়া-লালপুর সড়কের সিরাজিপুর মাঠের ফাঁকা রাস্তায় ৭/৮ জনের একটি ডাকাত দল সাইকেল দিয়ে বিয়ের গাড়ি বহরে রাস্তায় ব্যারিকেড দেয়। এসময় বরযাত্রীরা ঐক্যবদ্ধভাবে ডাকাত দলকে প্রতিহত করলে ডাকাতদল একটি সাইকেল ফেলে পালিয়ে যায়। বরযাত্রীরা ওই সাইকেলটি তাদের গাড়িতে তুলে নিয়ে দ্রুত রওনা দেয়। এতে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে কয়েকজন মোটরসাইকেলযোগে বরযাত্রীর গাড়িবহরের পিছু নেয়। এক পর্যায়ে লালপুর-ঈশ্বরদী সড়কের নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে বরযাত্রীর গাড়িবহরে আবারও হামলা চালায়। এসময় বরযাত্রীরা প্রতিরোধ করার চেষ্টা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে বর আজমল (২৫), বরের পিতা শফি সরকার (৬০), বড় ভাই আজিম (৩০), উজ্জ্বল (২০), জাহাঙ্গীর (৪৪), সাইফুল (৩২) আহত হয়। এসময় লালপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বরের গাড়ি বহরে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় পুলিশ রাজু (২০) নামক একজনকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল সকালে মিলন (২০) নামের আরো একজনকে আটক করেছে পুলিশ।
আটক রাজুকে ও আহত বরযাত্রী জাহাঙ্গীর ও সাইফুলকে লালপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। আহত বরযাত্রী জাহাঙ্গীর বাদী হয়ে গত কাল লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, আমি নিজেই ঘটনাস্থলে পৌঁছে একটি সাইকেল উদ্ধার করি এবং ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.