Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চুয়াডাঙ্গায় নতুন খবরের সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকার মামলা

জীবননগর প্রতিনিধি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত প্রতিদিনের নতুন খবর পত্রিকার সম্পাদক ও জীবননগর অফিস প্রধানের নামে কোটি টাকার মানহানি মামলা হয়েছে।
গত বুধবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জীবননগর উপজেলার মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় তিনি জীবননগর অফিস প্রধান আতিয়ার রহমানকে প্রথম আসামি মসলেম উদ্দিনকে দ্বিতীয় আসামি এবং প্রতিদিনের নতুন খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান আসাদকে আসামি করে কোর্টে মামলা নং- ৫৭/২০১৫ দায়ের করেন । মামলার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিা সুপারিশে সরকারি বিধি মোতাবেক গত শরীর চর্চা বিষয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ প্রদান করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, নিয়োগ নিয়ে বাণিজ্য হচ্ছে এমন কথা বলে প্রতিদিনের নতুন খবর পত্রিকার জীবননগর অফিসের প্রধান আতিয়ার রহমান ও মসলেম উদ্দিন আমার কাছে এক লক্ষ টাকার চাদা দাবি করেন। আর টাকা না দিলে আপনাদের নামে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হবে। বিষয়টি স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের জানালে তারা স্থানীয় সাংবাদিক ও অভিযোগকারীকে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশে নিষেধ করলেও প্রতিদিনের নতুন খবর পত্রিকায় জীবননগর মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ৮ লাখ টাকা নিয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে একটি সংবাদ প্রকাশ করেন। এ সংবাদে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের জীবননগর থানা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তজা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের সুনাম সমাজে বিনষ্ট এবং মানহানিকর মিথ্যা ভিক্তিহীন বক্তব্য উপস্থাপনা করে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.