Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নোয়াখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, মহিলাসহ আটক ৪

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা-জমি সংক্রান্ত্র বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিন উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তিন মহিলাসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
গত কাল শনিবার উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী গ্রামের ব্যাপারী বাড়িতে বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মহিন উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানি গ্রামের ব্যাপারী বাড়ির মৃত আবদুল গফুরের ছেলে। আটককৃত মাঈন উদ্দিন একই বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। আটক অপর তিন মহিলার নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ছয়ানী গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল গফুরের ছেলে মহিন উদ্দিনের সাথে জায়গা-জমি নিয়ে তার চাচা মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত কাল সকালে মহিন উদ্দিনের সাথে তার চাচার পরিবারের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচার পক্ষের একজন রড দিয়ে মহিন উদ্দিনের মাথায় জোরালো আঘাত করলে মাথা ফেটে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন মহিন উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকায় অভিযান চালিয়ে তিন মহিলাসহ চার জনকে আটক করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের মধ্যে চার জনকে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.