Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীতে শুভ ‘বড়দিন’ উদযাপিত

সুমন মুখার্জী, নীলফামারী: নীলফামারীতে ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদ‍ায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে নীলফামারীর ১০২ গির্জায় বর্ণিল আলোয় ভরে উঠেছে। গির্জাগুলোতে গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রিসহ নানা আয়োজনে সাজানো হয়েছে।

অাজ রবিবার বড়দিন উপলক্ষে সকাল থেকেই উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে গীর্জা, বাড়ি-ঘরে সাজগোজ, আলোক সজ্জা, বড়দিনের গান, কেক তৈরি, বিশেষ খাবার ও কীত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে গীর্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। ফাদার অসীম গণ সানভেলছের পরিচলানায় প্রার্থনায় এসময় দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। খ্রিস্টান পল্লীর বাড়িগুলোতে স্থান পায় বড়দিন পালনের অনুসঙ্গ ক্রিসমাস ট্রি ও গোশালা।

নীলফামারী সদর উপজেলার ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন চত্ত্বরের নটখানা লুথারান গির্জার অনুসারীরা জানান, ”বড়দিন নির্দিষ্ট কোনো ধর্মের বাধনে বাধা নয়। এটি একটি সার্বজনীন উৎসব। সব ধর্মের মানুষ এই উৎসবে শামিল হতে পারবে। এটাই উৎসবের সার্বজনীনতা। আমাদের বড়দিনের প্রার্থনার মূল সুরও কিন্তু শান্তির আহ্বান। তাঁরা অারও জানান, দিনটিতে সকালে প্রার্থণা শেষে বড়দিনের কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে অংশ নেবেন অনুসারীরা।

বড় দিনের নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বলেন, ‘অন্যান্য ধর্মীয় উৎসবে যে ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, ঠিক তেমন বড়দিনের উৎসবেও সব গির্জায় একই ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ গির্জাগুলোয় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে।

Leave A Reply

Your email address will not be published.