Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীর সৈয়দপুরে জনপ্রতিনিধিদের নিয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা

সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা মিলনায়তনে সোমবার বিকালে হেযবুত তওহীদ নীলফামারীর জেলা শাখার সভাপতি মো. নুর আলম সরকারের সভাপতিত্বে ও তানভীর আলম রাসেলের উপস্থাপনায় মেয়র ও কাউন্সিলরসহ অন্যান্য অতিথিদের নিয়ে পৌরসভার হলরুমে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা করেছে নীলফামারী জেলা শাখা হেযবুত তওহীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিপুর্ণ সমাজ গঠনে সকল বিভেদ ভুলে ঐক্যের বিকল্প নেই শীর্ষক হেযবুত তওহীদের নিঃস্বার্থ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর মেয়র মো.আমজাদ হোসেন সরকার।
সভার মূখ্য আলোচক হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থিত সকলের সার্বেক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মো.আশেক মাহমুদ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক গভীর সঙ্কটকাল অতিক্রম করছে। রোহিঙ্গা ইস্যু তুলে ধরে তিনি বলেন, এটা আমাদের দেশের জন্য একটি শতর্কবার্তা। আমরা যদি এখনই শতর্ক না হই তবে আমাদের দেশও এই সঙ্কটে পড়তে পারে। কাজেই এই মুহূর্তে আমাদেরকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সঙ্কট মোকাবেলায় নিঃস্বার্থভাবে কাজ করতে হবে আর এইজন্য প্রয়োজন একটা সঠিক আদর্শের। সেই সঠিক আদর্শ তুলে ধরে মানুষকে সত্য ও ন্যায়ের পক্ষে, যাবতীয় অন্যায়ের রিবুদ্ধে ঐক্যবদ্ধ হবার ডাক দিচ্ছে হেযবুত তওহীদ।
এসময় উপস্থিত ছিলেন অত্র পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ ও বিভিন্ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী গন।

Leave A Reply

Your email address will not be published.