Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

chintaiকুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চালককে খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর-জিংলাতলী নতুন সড়ক থেকে ওই চালকের মৃতদেহ উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ির পুলিশ। নিহত চালক মো. আনোয়ার হোসেন ওরফে চারু মিয়া (৫৫) দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর মেহাম্মদপুর (আটিপাড়া) গ্রামের মৃত আছাদ মিয়ার মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় গৌরীপুর-সাচার-কচুয়া সড়ক থেকে আনোয়ার হোসেন যাত্রী নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে পুলিশ রামনগর-জিংলাতলী নতুন সড়কের পাশে থেকে মুখে স্কচটেপ দেওয়া এবং হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।
গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আসাদ জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, চালকের হাত-পা বাঁধা অবস্থায় পুরো মুখ টেপ দিয়ে পেচাঁনো থাকায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.