Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অনলাইনে উষ্কানিমূলক অ্যাক্টিভিটিসের অভিযোগে রাজধানীতে এক ব্যক্তি আটক

ঢাকা: মুসলিম ও বৌদ্ধ ধর্মের মধ্যে সংঘাত নিয়ে অনলাইনে উষ্কানিমূলক অ্যাক্টিভিটিসের অভিযোগে সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রাজধানীর পল্টন এলাকা থেকে মঙ্গরবার রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই সাখাওয়াত ফেসবুক ও অনলাইনে মুসলিম ও বৌদ্ধ ধর্ম বিশ্বাসীদের মধ্যে সংঘাত সৃষ্টি হতে পারে এমন উষ্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে আটক করেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.