Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছে আদালত

ab

নাশকতার দুই মামলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা তার জামিনের আবেদন করেন।

২০১৬ সালের ৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে পল্টন ও মতিঝিলে দায়ের করা দুই মামলায় আত্মসমর্পণ করে আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে জামিনের আবেদন করেন মির্জা আব্বাস। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave A Reply

Your email address will not be published.