Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের জামিন নামঞ্জুর

16আন্তর্জাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট থাকার সময় শীর্ষ বিচারপতিকে গ্রেপ্তারের আদেশ দেয়ার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে টেনে-হিঁচড়ে আদালতে নিয়ে যায় পুলিশ। বিবিসি জানিয়েছে, বর্তমানে মালদ্বীপের প্রধান বিরোধীদলীয় নেতা নাশিদকে রোববার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে নাশিদ কথা বললে পুলিশ তাতে বাধা দেয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেন নাশিদ। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ তাকে টেনে-হিঁচড়ে আদালতে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন নাশিদ। পরে নাশিদের হাতে ব্যান্ডেজ বাঁধা দেখা গেছে। আদালত নাশিদকে জামিন দিতে অস্বীকার করে। আদালতের জামিন না দেয়ার এই সিদ্ধান্তকে “স্বাভাবিক প্রক্রিয়ার নির্লজ্জ লঙ্ঘন” অভিহিত করে এর নিন্দা জানিয়ে নাশিদের আশু মুক্তির দাবি জানিয়েছে মালদ্বীপের প্রধান বিরোধীদল মালদিভিয়ান ডেমক্রেটিক পার্টি। একজন আইনজীবী নিয়োগ করার জন্য আদালত নাশিদকে তিনদিন সময় দিয়েছে। তিনি আপিল করতে চাইলেও আমলাতান্ত্রিক বাধার কারণে তা করতে পারছেন না বলে জানিয়েছেন তার উপদেষ্টারা। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী দুনিয়া মাউমুন বলেছেন, “মামলাটি একজন নিরাপরাধ মানুষকে অপহরণ করে আটকে রাখার ঘটনা, মালদ্বীপের আইনানুযায়ী এ ধরনের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড।” নাশিদের “আদালতকে এড়ানোর ও ফাঁকি দেয়ার ইতিহাস থাকায়” তাকে জামিন না দিয়ে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাবেক মানবাধিকার কর্মী নাশিদ মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তার গ্রেপ্তারে ভারত মহাসাগরের ক্ষুদ্র এই দ্বীপ রাষ্ট্রটিতে বাড়তে থাকা অস্থিরতায় নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন বিবিসি প্রতিনিধি।

Leave A Reply

Your email address will not be published.